শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদিকে গুলি করা হামলাকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার বিকেলে তিনি গণমাধ্যমকে জানান, হাদিকে লক্ষ্য করে চালানো এই হামলা অত্যন্ত গুরুতর অপরাধ, এবং হামলাকারীরা যে-ই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

ডিএমপি কমিশনার বলেন, হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা অত্যন্ত সংকটজনক। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ, গোয়েন্দা ইউনিট, র‍্যাবসহ সব বাহিনী যৌথভাবে কাজ করছে। তিনি নিশ্চিত করেন, সন্ত্রাসীরা রাজধানীর যেকোনো প্রান্তে লুকিয়ে থাকলেও তাদের খুঁজে বের করা হবে।

শুক্রবার দুপুরে মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীরা রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

তৃণমূলে গতি ফেরাতে বিএনপির মহা-পরিকল্পনা

সব অভিযোগ মিথ্যা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাইনি

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে জামায়াত

স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান এটা প্রমাণিত : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত সরকারের পথকে মসৃণ রাখাই আমাদের দায়িত্ব : খাদ্য উপদেষ্টা

বন্যায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে দলের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা