মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে আর ফ্যাসিস্ট শাসন আসবে না: আলী রীয়াজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশে আর হাসিনার মতো ফ্যাসিস্ট শাসনের জন্ম হবে না। তিনি বলেন, আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে, তা এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। গণভোটের পক্ষে জনমত গঠনে ইমামদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান আলী রীয়াজ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে—একবার ক্ষমতায় গেলে নানা কৌশলে তা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়। গণভোটের মাধ্যমে এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে শক্তিশালী করা গেলে দেশ ও জাতির বড় ধরনের কল্যাণ সাধিত হবে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ ও ধর্মসচিব মো. কামাল উদ্দিন। দিনব্যাপী কর্মশালায় সারা দেশ থেকে চার শতাধিক আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা ১৩ বাংলাদেশিকে আটক

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের প্রতিনিধিদল আজ বৈঠকে বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে

আকাশপথ বন্ধ, শ্রীলঙ্কায় সমুদ্রপথে ত্রাণ পাঠাল পাকিস্তান

আইএমএফের পরামর্শ ও নবম জাতীয় পে স্কেলের ভবিষ্যৎ

পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি রেড অ্যালার্ট

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

৩ লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ