বিকল্প সংবাদ:
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, কারাগারে থাকার সময় বেগম খালেদা জিয়া উপযুক্ত চিকিৎসা পাননি। এমনকি তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না— সে নিয়েও সন্দেহ রয়েছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার কাছে এর স্পষ্ট জবাব জানতে চাই তিনি।
শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশुगঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে ‘জ্ঞানের আলো একাডেমি’ উদ্বোধন ও উঠান বৈঠকে রুমিন ফারহানা এসব মন্তব্য করেন। তিনি বলেন, সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর এমন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দেশবাসীর মনে প্রশ্ন তৈরি হয়েছে। সবাই তার রোগমুক্তির জন্য দোয়া করছেন।
সরকারি বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের আগে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি। ২০২৬ সালেও তা সম্ভব হবে কি না সন্দেহ রয়েছে। তবে জানুয়ারিতেই শিক্ষার্থীরা বই পাবে— এটাই জনগণের প্রত্যাশা।
উপস্থিত ছিলেন আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।



















