শুক্রবার , ২৩ মে ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানের বিরুদ্ধে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ণ

Spread the love

ওমান উপসাগরের জাস্ক বন্দরের কাছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সংশ্লিষ্ট একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে ইরানের নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা এ ঘটনায় কোনোভাবেই জড়িত নয়।

সপ্তাহের শুরুতে নিরাপত্তা বিশ্লেষণ সংস্থা অ্যাম্ব্রে দাবি করেছিল, পানামা পতাকাবাহী একটি ট্যাংকারে ইউএইয়ের পণ্য ছিল, যা জাস্ক বন্দরের উত্তর-পশ্চিমে প্রায় ৫১ নটিক্যাল মাইল দূরে ছিনতাই হতে পারে বলে সতর্কবার্তা পাওয়া গেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, ইরানের জলসীমার ভেতরে এমন কোনো ঘটনা ঘটেনি। তারা আরও দাবি করে, এ অঞ্চলের সামুদ্রিক কার্যক্রম আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই চলছে। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘ছিনতাই’ শব্দটি কোনো প্রমাণ ছাড়া ব্যবহার করা হচ্ছে, যা মূলত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ। তাদের মতে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অঞ্চলজুড়ে উত্তেজনা তৈরি এবং বিশ্ব জনমতকে প্রভাবিত করার অপচেষ্টা।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্লেষকেরা ইরানের যেসব জাহাজ নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করে, সেগুলোকে ‘শ্যাডো ফ্লিট’ নামে অভিহিত করে থাকেন। তবে ইরান এই ধারণাকেও প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুটি রাজনৈতিক সমাবেশ: নাকাল ঢাকা, অসহনীয় যানজটে স্থবির জনজীবন

শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রোডম্যাপ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নির্বাচন ঘিরে জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতার ছুরিকাঘাত হত্যা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রাজনীতির হিসাব-নিকাশ বদলে দিচ্ছে তারেক রহমানের পথসভা