মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশের সঙ্গে ‘গঠনমূলক ও ইতিবাচক’ সম্পর্ক চায় ভারত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের সাথে একটি ‘ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী’ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা পরিষ্কার করেন। তিনি জানান, বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি সরবরাহের আবেদনটি বর্তমানে ভারতের নিজস্ব চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে দুই দেশের মধ্যে বিদ্যমান জ্বালানি সহযোগিতা অত্যন্ত স্বাভাবিক নিয়মে অব্যাহত রয়েছে।

ব্রিফিংয়ে তিস্তা নদী এবং অভিন্ন পানি বণ্টন ইস্যুতে জয়সোয়াল বলেন, দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে এবং এ সম্পর্কিত সকল বিষয় ‘যৌথ নদী কমিশন’সহ বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান হওয়া উচিত। একই সাথে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁকে ইতোমধ্যেই সৌহার্দ্যপূর্ণ আমন্ত্রণ জানানো হয়েছে এবং সফর সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা সময়মতো দেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো এবং অন্যান্য শর্ত প্রসঙ্গেও ভারত সরকারের পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রমজান ঘিরে খাদ্যসংকটের আশঙ্কা নেই—বাণিজ্যমন্ত্রী

আরও চার জেলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ ও তাণ্ডব

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

শাহজালাল বিমানবন্দরে বহির্গমন টার্মিনালে আগুন, কোনো হতাহতের ঘটনা নেই

পাকিস্তানে আজ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ

প্রথমে যাবেন লন্ডন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার কাজ শুরু

‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’: ডা. শফিকুর রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে হাজিদের ১৫০ লাগেজ কেটে মালামাল চুরির বিষয়টি অসত্য: বিমান প্রতিমন্ত্রী