বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আড়াই ঘণ্টা ধরে অপারেশন, কেমন আছেন সাইফ আলি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

Spread the love

গভীর রাতে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা। রক্তাক্ত হয়ে অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হলে তাকে আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অস্ত্রোপচারে চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

আরও জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন এটা ছুরিরই ভাঙা অংশ।

লীলাবতী হাসপাতালের তরফ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ তার মেরুদণ্ডের কাছেও আঘাত পেয়েছেন।

অন্যদিকে মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে ঘটনাটি ঘটে। সেসময় অভিনেতা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাচ্ছিলেন।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তার ওপর হামলা করা হয়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ৬টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি।’

প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। নিছক চুরি, না অন্য কোনো কারণে হামলা, এটা এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আজ সন্ধ্যায় শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

লস অ্যাঞ্জেলেসে তীব্র উত্তেজনা: ‘অবৈধ অভিবাসী’ আটকের জেরে সহিংস বিক্ষোভ

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০টি থিংকট্যাংক

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

‘আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

আজ পবিত্র শবে বরাত: আত্মশুদ্ধি ও ক্ষমার রজনী

ট্রাম্পের চোখে মাস্কের ‘আমেরিকা পার্টি’ ‘হাস্যকর’