রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৩৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতি তদন্ত কার্যক্রমে অচলাবস্থা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ণ

Spread the love

দেশের প্রায় ৩৯ হাজার বেসরকারি এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি এবং জাল সনদ শনাক্ত করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) বিরুদ্ধেই এখন দায়িত্ব অবহেলা ও ভয়াবহ ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই দপ্তরের একশ্রেণির কর্মকর্তা বর্তমানে সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে না গিয়ে অফিসে বসেই ‘মিনিস্ট্রি অডিট’ সম্পন্ন করছেন এবং বিনিময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। এতে গত এক বছরে পরিদর্শনের সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে এবং দুর্নীতি শনাক্তে ভাটা পড়েছে। বিশেষ করে, অডিটের নামে প্রথমে নিয়োগ ও প্রশাসনিক দুর্বলতার কথা বলে শিক্ষকদের মধ্যে ভীতি তৈরি করা হয় এবং পরবর্তীতে ঢাকার কোনো গোপন স্থানে তৃতীয় পক্ষের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন করা হয় বলে জানা গেছে।

এত সব অনিয়মের ভিড়েও ডিআইএ কিছু কার্যক্রমের দাবি করেছে। তাদের তথ্যমতে, গত এক বছরে ৪০০-এর বেশি জাল ও ভুয়া সনদ চিহ্নিতকরণ, ৭৯৩ একর বেহাত হওয়া জমি উদ্ধার এবং বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে প্রায় ২৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। তবে দপ্তরটির ভেতরেই একশ্রেণির সিনিয়র কর্মকর্তার শক্তিশালী সিন্ডিকেট এবং দীর্ঘ সাত বছর ধরে একই স্থানে কর্মরত কর্মকর্তাদের নিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি ডিআইএ কর্তৃপক্ষ এক কঠোর বার্তায় কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কারো বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিশ্চিন্তে থাকতে বললেন সনাতন ধর্মাবলম্বীদের পররাষ্ট্র উপদেষ্টা

মোসাদের গুপ্তহত্যার টার্গেটে ছিলেন যারা

জুলাই ঘোষণাপত্র হবে দুই-তিন পৃষ্ঠার: মাহফুজ আলম

থাইল্যান্ডের ‘ভূতের শব্দে’ সীমান্তে উত্তেজনা

পড়ালেখা ও কর্মজীবনে এআই-এর ১০টি কার্যকর ব্যবহার

কুবিতে জাইকার প্রতিনিধি দল, প্রযুক্তি খাতে সহযোগিতার আশ্বাস

সংক্রমণ রোধে দ্রুত কার্যকর কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৪ বছর পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল: ‘আমি এখন স্বাধীন’

টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক