বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংবিধান কারও বাপের না : সারজিস ও হাসনাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

Spread the love

সংবিধান কারও বাপের না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার দুপুরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে এই মন্তব্য করেন তারা।

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম তাদের পোস্টে বলেছেন, ‘১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে ভোট পেয়েছিলেন।‘

‘বংশগত আর রক্তের বড়াই দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের যে অসম সুবিধা দেয়া হতো, আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানদের সেরকম অসমভাবে মুজিববাদী সংবিধানের পক্ষে দাঁড়াতে দেখা যাচ্ছে।’

তারা বলেন, ‘যে কমিটি এই ৭২’এর সংবিধান করেছে, সে কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে তারা ভোট পেয়েছিলেন। না, মানে মনে করাই দিলাম।‘

বাহাত্তরের সংবিধানকে ‘কবর দেওয়ার’ কথা গ্রহণযোগ্য নয়- ১৯৭২ সালে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের সন্তানদের এমন বিবৃতির একটি স্ক্রিনশটও যুক্ত করেন তারা দুজন।

এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে ১৯৭২ সালে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের সন্তানেরা জানিয়েছেন, বাহাত্তরের সংবিধানকে ‘ছুড়ে ফেলে দেয়া’ বা ‘কবর দেয়া’র মতো কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কথা মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের শহীদ ও সংবিধান প্রণয়নের সাথে যুক্ত মানুষদের সর্বোপরি দেশের জনসাধারণকে অবজ্ঞা করার শামিল।

বাহাত্তরের সংবিধান নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ নামাজ আদায়: সম্প্রীতির মিলনমেলা

সখীপুরে বাড়ি থেকে মা–মেয়ের লাশ উদ্ধার

গণভোটসহ পাঁচ দফায় জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের পথে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: প্রেস সচিব

‘রিকশা’ প্রতীক নিয়ে লড়বেন খেলাফত মজলিসের ২৯ প্রার্থী

তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন

টানা বৃষ্টি ও বন্যায় ৪৩ জেলায় কৃষি বিপর্যস্ত

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বেইজিংয়ের