সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াত আমিরের অভিযোগ: জনগণের দুরবস্থা এখন আগের চেয়েও বাড়ছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ৫ আগস্টের ঘটনার পর একটি গোষ্ঠী জনগণের ওপর প্রভাব বিস্তার ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। খুলনার শিববাড়ী মোড়ে সমাবেশে তিনি বলেন, ক্ষমতায় না থেকেও অনেকে প্রশাসনে দাপট দেখাচ্ছে, ফলে জনগণ আগের চেয়ে আরও খারাপ অবস্থায় রয়েছে। তবে ইসলামি দলগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।

তরুণ ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে কারও যেন তাদের ভোটাধিকার হরণ করতে না পারে, সে জন্য দল প্রস্তুত থাকবে। তিনি বলেন, তরুণরাই ভবিষ্যৎ এবং তারা চাকরি খুঁজবে না, বরং চাকরি দেবে।

শিক্ষাব্যবস্থায় বৈষম্যের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, মাদ্রাসায় কোনো সহিংসতা নেই, বরং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নানা অপরাধ বেড়েছে। ব্যানার-পোস্টার ছেঁড়া নিয়ে অভিযোগ করে তিনি বলেন, জনগণ এখন সিদ্ধান্ত নেয় ভালোবাসা ও বিশ্বাসের জায়গা থেকে।

আন্দোলনরত আট দলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, ইসলামি দলগুলোর ঐক্য তাদের জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে আরেকবার ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিজয়ের শেষ ছবি ‘জননায়ক’ প্রি-রিলিজে রেকর্ড আয়

ওসমান হাদি হত্যা মামলা : সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন

এআই যুগে সন্তান লালন-পালনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

‘নির্দেশনা না থাকায় ফল খারাপ হয়েছে’ — অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান

গ্যাস সংকট মেটাতে ১,১০০ কোটি টাকায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ নিহত ১৪

ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

বাংলা বিনোদন জগতে শোক: দিঘার সমুদ্রে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যু