শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কণার সংসার ভাঙার ঘোষণা, স্বামীর পোস্ট নিয়ে বিভ্রান্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ

Spread the love

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা হঠাৎ করেই ছয় বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক বার্তায় তিনি এ তথ্য জানান।

তবে এ ঘোষণার পর কণার স্বামী মো. ইফতেখার গহিন নিজ ফেসবুকে একটি পোস্টে লেখেন, “আমাদের বিচ্ছেদ হয়নি”। এতে অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়। যদিও বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) সকাল নাগাদ গহিনের আইডিতে সেই পোস্ট আর দেখা যায়নি—তিনি সেটি মুছে ফেলেছেন।


গহিনের মুছে ফেলা পোস্ট

সেই পোস্টে গহিন কণাকে মেনশন করে লেখেন, “যারা কনাকে নিয়ে বাজে সংবাদ ছড়াচ্ছেন, তারা কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ।” তিনি আরও বলেন, “আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনেই সমাধানের চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। তবে আল্লাহ না করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ হবে বহুদিন ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব।”

এছাড়া গহিন হুঁশিয়ারি দিয়ে লেখেন, “কোনো পরকীয়া বা মিথ্যা তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

তবে এই সব বক্তব্য সরিয়ে ফেলার পরও কণা নতুন করে আর কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেন কণা। তবে অবশেষে ভেঙে গেল তাঁদের ছয় বছরের দাম্পত্য জীবন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল

পৃথিবীর সঙ্গে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ চাঁদে যাওয়া আর্টেমিস-২ এর

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে ৭৭০ অবৈধ অভিবাসী আটক

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ

হিট প্রকল্পে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ শাবিপ্রবি শিক্ষকদের

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের বিশেষ মেডিকেল টিম ঢাকায়

নারায়ণগঞ্জে যুবককে চাকু–গুলিতে গুরুতর জখম

মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে যুবক নিহত

জলবায়ু মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিদিশা এরশাদ