শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজনীতি ছাড়ার ঘোষণা লতিফ সিদ্দিকীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ

Spread the love

সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঘোষণা দিয়েছেন, জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না। শুক্রবার টাঙ্গাইলের কালিহাতীর ছাতিহাটিতে কর্মী–সমর্থকদের সামনে তিনি বলেন, “রাজনীতি আর নয়, তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।”

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, তার সামান্য অংশও পূরণ হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু, জিয়া, এরশাদ বা খালেদা জিয়া—কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ সিদ্দিকী পরিবারের সদস্য ও সমর্থকেরা।

সর্বশেষ - অপরাধ