বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকাই সবচেয়ে বড়: সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণভাবে ওয়াদাবদ্ধ। এজন্য রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা অপরিহার্য।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই অঙ্গীকার, আর তা বাস্তবায়নে আচরণবিধি কঠোরভাবে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তাদের প্রতিশ্রুতি অটুট রাখবে।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, আর তার প্রধান শর্তই হলো আচরণবিধি মেনে চলা।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দলগুলো আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

তিনি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। সিইসির প্রত্যাশা, প্রতিটি দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে, যাতে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরান: ৪০ দিনের শোক ঘোষণা

নিউজ টাইটেল: জুলাই–আগস্ট হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

তিস্তার পানি কমলেও বন্যা ভোগান্তি অব্যাহত

আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

সৌদিতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত, দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

অন্তর্বর্তী সরকারের নীতি কৌশলে দ্রুত কমছে মূল্যস্ফীতি

রাহুল গান্ধীর সঙ্গে চায়ের আড্ডায় ৭ ‘মৃত’ ভোটার

আ.লীগের বিচার হবে কিনা সে বিষয়ে তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট