বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে দলের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ণ

Spread the love

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় ভারতের বিপক্ষে ১–০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের একমাত্র গোলেই দুই দশকেরও বেশি সময় পর প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পায় লাল–সবুজের দল। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়; হামজা চৌধুরী ও মোরসালিনরা দৃঢ় রক্ষণ ও নিয়ন্ত্রিত খেলায় লিড ধরে রেখে মাঠ ছাড়েন বিজয়ের আনন্দে।

গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মোরসালিনের গোলের পর তাঁর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো—তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অতিথিদের আলিঙ্গন করে আনন্দ ভাগ করেন।

রেফারির শেষ বাঁশির পর ক্রীড়া উপদেষ্টা মাঠে নেমে ফুটবলারদের অভিনন্দন জানান। পরে বাফুফে সভাপতির আমন্ত্রণে তিনি যান ড্রেসিংরুমে। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়—খেলোয়াড়দের সঙ্গে নাচে–গানে উদ্‌যাপনে যোগ দেন উপদেষ্টা, তাবিথ আউয়াল ও ফারুকী।

উদ্‌যাপনের মাঝেই ফুটবলাররা স্লোগান দেন—“বোনাস চাই, বোনাস চাই।” তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুই আঙুল তুলে ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দেন, “দলের জন্য দুই কোটি টাকা বোনাস থাকবে।” ড্রেসিংরুমের পর স্টেডিয়ামের বাইরে টিভি সাংবাদিকদের সামনেও তিনি একই ঘোষণা পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনে রফতানি বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৩ জনের মৃত্যু

মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান: ট্রাম্পের জরুরি তলব ও যুদ্ধের নতুন কৌশল

মধ্যপ্রাচ্য সংঘাতের বিস্তার: ৪৩ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাতে সংস্কার শুরু হবে : উপদেষ্টা

আইপিএলে দুইশ রানের নতুন মাইলফলক

আজ থেকে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু

দেশের অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

অন্তর্বর্তী সরকারের জন্য ‘এক্সিট পলিসি’ ভাবার সময় এসেছে