সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধানমন্ডি ৩২–এ আবারও বুলডোজার, বাড়তি নিরাপত্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

Spread the love

ধানমন্ডি ৩২ নম্বরে আবারও নেওয়া হয়েছে বুলডোজার। আজ সোমবার দুপুর ১২টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার পৌঁছায় সেখানে। বুলডোজারের ওপরে থাকা কয়েকজন তরুণ স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে উপস্থিত তরুণদের নানা স্লোগান দিতে দেখা গেছে।

৩২ নম্বরের প্রবেশমুখে সাঁজোয়া যান মোতায়েন রয়েছে, সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে এ বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বরের বাড়ি। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ঐতিহাসিক বাড়িতে আগুন দিয়েছিল ক্ষুব্ধ ছাত্রজনতা।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ রায় ঘোষণা হচ্ছে। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত