শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তাওসিফ হ’ত্যা’কাণ্ডে মিডিয়ায় আসামির বক্তব্য প্রদানের ঘটনায় আরএমপি কমিশনারকে তলব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যাকাণ্ডে জড়িত আসামির মিডিয়ায় বক্তব্য প্রচার হওয়ায় মহানগর পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ানকে তলব করেছেন সিএমএম আদালত।

শনিবার রাজশাহী সিএমএম আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। আদালতের শোকজ নোটিশে মহানগর পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বরের মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাওসিফকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও গুরুতর জখম করা হয়। হামলাকারী লিমন মিয়াকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তদপ্রেক্ষিতে অভিযোগ, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমন বিভিন্ন মিডিয়ায় তাওসিফকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে। এটি সুপ্রিম কোর্টের নির্দেশনার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত এখন জানতে চাচ্ছে, কেন এই ঘটনায় কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

ঘটনার পর লিমন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় দারোয়ান জানিয়েছেন, হত্যাকারী লিমনকে তিনি আগে কখনও দেখেননি, তবে বিচারককে ভাই পরিচয় দেয়ায় ফ্ল্যাটে ঢুকতে দেন। কিছু সময় পর গৃহকর্মী ফ্ল্যাটে হামলার তথ্য জানান, এরপর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ - অপরাধ