বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ণ

Spread the love

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দ্বিতীয় দিনের শুনানি চলছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।

২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি, নারীদের সংরক্ষিত আসন বাড়ানোসহ একাধিক পরিবর্তন আনা হয়।

এই সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা চেয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজন রিট করেন। গত বছরের রায়ে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধান ও ৭(ক), ৭(খ), ৪৪(২), ১৪২ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করেন।

এই রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদকসহ চার বিশিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ও জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার লিভ টু আপিল করেছেন। বুধবার থেকে আপিলের শুনানি শুরু হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত শেরেবাংলা নগরের ‘জুলাই জাদুঘর’

২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তিন দিনে ডলারের দাম বেড়ে ১২২.৮০ টাকা, খোলা বাজারে ১২৫

যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না: ট্রাম্প

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

‘জুলাই উইমেন্স ডে’তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী ড্রোন শো

বরফ গলছে হিমালয়ে, অস্তিত্ব সংকটে পাহাড়ের প্রাণীরা

বিভ্রান্তি সৃষ্টকারীদের ‘চোখে চোখে’ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস