সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিভ্রান্তি সৃষ্টকারীদের ‘চোখে চোখে’ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ

Spread the love

দেশে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের অতীত ভূমিকা বিবেচনা করে ‘চোখে চোখে’ রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ বা গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে যাদের ভূমিকা ছিল না, তারা আজ বড় বড় সংস্কারের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির দেওয়া ৩১ দফা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবনার ওপর ভিত্তি করেই রাষ্ট্র সংস্কারের কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতায়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষি খাতের উন্নয়নে সরকারের নেওয়া নানা রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করায় ইতোমধ্যে ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন এবং আড়াইশ কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া ১ লাখ ২৩ হাজার শিক্ষকের অবসর ভাতার জটিলতা নিরসন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালু করা এবং প্রাথমিক শিক্ষার্থীদের নতুন বইয়ের সঙ্গে পোশাক ও ব্যাগ দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বিএনপি দেশের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সংকল্প প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের দলের ইঙ্গিত

মার্কিন-ইরান ঐতিহাসিক চুক্তি ও নেতানিয়াহুর চরম রাজনৈতিক বিপর্যয়

শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের বহুমুখী পদক্ষেপ: ট্যাগ অফিসার ও বিজিবি মোতায়েন

তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল

ঢাকাতেই শতকোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের

ওষুধের দামে বড় হস্তক্ষেপ: নতুন তালিকা অনুমোদন

থাইল্যান্ডে মাদক পার্টি থেকে চার ইসরায়েলি সেনা গ্রেফতার

বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান