বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাবিতে পাঁচ স্থাপনার ফটকে তালা, ‘লকডাউন’ কর্মসূচিতে ছাত্রলীগের অংশগ্রহণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আগামীকাল ১৩ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে এ তালা লাগানো হয়।

তালা লাগানো ফটকগুলো হলো—চারুকলা অনুষদ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, যেসব নিরাপত্তারক্ষী এসব গেটে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরা আছে কি না তা যাচাই করছেন। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - অপরাধ