বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়া বিএনপি এখন ঐক্যবদ্ধ। তিনি জানান, “আগে কিছু মতভেদ ছিল, কিন্তু তারেক রহমান সাহেবের নির্দেশে এখন আমরা সবাই এক হয়ে কাজ করব।”
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়ার জিয়া নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কাদেরনগরের নিজ বাসভবনে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হুম্মাম কাদের চৌধুরী।
তিনি বলেন, “আমার সৌভাগ্য হবে রাঙ্গুনিয়ার প্রতিনিধি হিসেবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পাশে সংসদে বসা।”
তিনি আরও জানান, “সালাউদ্দিন কাদের চৌধুরীর দেখানো পথেই আমি হাঁটব।”



















