মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘নির্দেশনা না থাকায় ফল খারাপ হয়েছে’ — অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

Spread the love

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান বলেছেন, এবারের পরীক্ষায় ফলাফল প্রত্যাশিত না হওয়ার কারণ সরকারের কোনো বিশেষ নির্দেশনা না থাকা।

তিনি বলেন, “সরকার এবারে নিজের বাহবা কুড়ানোর জন্য কোনো নির্দেশনা দেয়নি। আগে প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নে নির্দিষ্ট নির্দেশনা থাকত। এবার সেটি ছিল না বলেই কিছুটা ছন্দপতন ঘটেছে।”

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত ‘এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শোয়াইব আহমাদ খান আরও বলেন, “আগে শিক্ষার্থীরা শিক্ষকদের ভয় ও শ্রদ্ধা করত, এখন উল্টোটা দেখা যাচ্ছে। তবে একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসা দিয়েই শাসন করতে পারেন।”

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, পুলিশ সুপার জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানবিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত