রবিবার , ২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলিতে যুবক নিহত, আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ

Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে শিপন মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের মনেক মিয়ার ছেলে। আহতরা হলেন রাকিব হোসেন (২৬)সোহেল মিয়া (৩০)

স্থানীয় সূত্রে জানা যায়, শিপনের সঙ্গে প্রতিবেশী রিফাত বাহিনীর বিরোধ চলছিল। সন্ধ্যায় শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খেতে গেলে রিফাত গুলি চালায়। এতে শিপনসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের শুরুতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, এরপর সন্ধ্যায় গুলির ঘটনা ঘটে।

নবীনগর থানার ওসি মো. শাহিনুর ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯ বছর পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান, আনন্দ-আশায় মুখর জেলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ

পাকিস্তানের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সুস্থতার জন্য ফুল পাঠিয়েছেন

ওমরাহ ভিসার মেয়াদ কমে এক মাস, ১ নভেম্বর থেকে কার্যকর

কার্গো আগুনে ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ

জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

সংক্রমণ রোধে দ্রুত কার্যকর কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলিতে যুবক নিহত, আহত ২

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু