বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীতে আজ নানা কর্মসূচি, চলাচলে ভোগান্তির আশঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীসহ সারাদেশে আজ (বৃহস্পতিবার) নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির কারণে দিনের বিভিন্ন সময়ে কিছু এলাকায় যানজট ও জনদুর্ভোগ দেখা দিতে পারে।

বিকেল ৩টায় সাইন্সল্যাব সিটি কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করবেন ঢাকা-১০ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শেখ রবিউল আলম।

দুপুর ২টায় পল্টনের জামান টাওয়ারে সংবিধান সংস্কার বিষয়ক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫ নিয়ে সংবাদ সম্মেলন করবে আপ বাংলাদেশ।

সকাল ৯টায় ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জামায়াতে ইসলামী আজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবে এবং দুপুর ১টায় গুলশান-২ এ ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতা ক্যাম্পের উদ্বোধন করবে।

বিকেল সাড়ে ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে নারীর স্বাস্থ্যসেবা উন্নয়ন বিষয়ে সেমিনারে যোগ দেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়া বিকেল ৩টায় বাংলামোটরে জাতীয় যুবশক্তির কার্যালয়ে “জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে” শীর্ষক সেমিনার আয়োজন করেছে এনসিপি।

সড়ক ব্যবহারকারীদের এই সময়গুলোতে বিকল্প রুট ব্যবহার বা বাড়তি সময় হাতে রাখার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

সর্বশেষ - অপরাধ