রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে পড়ে পথচারীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর, তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - অপরাধ