বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) নগরীর চকবাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি পথচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন এবং জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। ইয়াছিন বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার অঙ্গীকার।”
এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা এডভোকেট আলী আক্কাস, আতাউর রহমান ছুটি, আব্দুর রহমান, ভিপি নজরুল ইসলাম এবং দলের অঙ্গসংগঠনের নেতারা।


















