শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ

Spread the love

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু প্রায় তিন দশক পর হত্যা মামলার রূপ নিয়েছে। আদালত সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রমনা থানার পুলিশ এ ঘটনায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। থানার ওসি গোলাম ফারুক জানান, অভিযুক্তদের অবস্থান শনাক্তের প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

হত্যা মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ জন হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। দীর্ঘদিন মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও, পরিবার দাবি করেছেন এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন কমিশনের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ: সিইসি

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭০০ এর বেশি ফিলিস্তিনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ডোপ টেস্ট’ চাইলেন বিএনপি নেতা রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

নির্বাচনী খরচে ‘ক্রাউডফান্ডিং’ বা গণতহবিলের নতুন ঝোঁক

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

চবির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান, ইউপিডিএফ আস্তানার সন্ধান

কওমি সনদধারীদের কাজি নিয়োগে অনুমতি দিল সরকার