শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টির শঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

মৌসুমের শেষের দিকে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ইতোমধ্যেই সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবর ঘূর্ণিঝড় ‘মন্থা’ হিসেবে রূপ নিতে পারে।

আইএমডি বলেছে, ঘূর্ণিঝড় যদি সরাসরি উপকূলের দিকে এগোয়, তবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলপ্রধান প্রভাবিত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা কাজী জেবুন্নেসা জানান, নিম্নচাপটি ২৪ অক্টোবর সকাল ৬টার দিকে তৈরি হয়েছে। এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, তবে আপাতত বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা নেই। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে বিএমডি শুক্রবার একটি বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে। এতে জেলেদের পরামর্শ দেওয়া হয়েছে, উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যাওয়ার জন্য, যতক্ষণ না নতুন নির্দেশ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ‘মন্থা’ থাই ভাষায় অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্ব এবার থাইল্যান্ডের। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে মোট ১৩টি দেশ রয়েছে, যারা ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নির্বাচনের সাফল্যে সহায়ক: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি জাহাজের যাত্রা শুরু

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মাত্রার বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ

মিরাজের নেতৃত্বে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, নতুন ওয়ানডে অধ্যায় শুরু

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ: কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি

পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়াতে হবে