শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় : ডব্লিউএইচও

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরেও গাজায় খাদ্য সংকট ও অপুষ্টির পরিস্থিতি এখনও “বিপর্যয়কর” বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আল জাজিরা জানায়, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় খাদ্য ও জরুরি ত্রাণ মানুষের প্রয়োজন পূরণে ব্যর্থ হচ্ছে। বর্তমানে গাজায় যে পরিমাণ খাদ্য ঢুকছে, তা জনগণের পুষ্টি চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, প্রতিদিন দুই হাজার টন ত্রাণ সরবরাহের লক্ষ্য থাকলেও এখনো মাত্র ৭৫০ টন খাদ্যই প্রবেশ করছে, কারণ ইসরায়েল শুধুমাত্র দুটি প্রবেশপথ খোলা রেখেছে।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, “পরিস্থিতি এখনো ভয়াবহ। পর্যাপ্ত খাদ্য না ঢোকায় কোন উন্নতি হয়নি।”

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গাজার অন্তত এক-চতুর্থাংশ মানুষ অনাহারে ভুগছে, যার মধ্যে ১১,৫০০ গর্ভবতী নারীও রয়েছেন।
ইউএনএফপিএ জানায়, বর্তমানে গাজায় জন্ম নেওয়া ৭০ শতাংশ শিশু সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে, যেখানে ২০২৩ সালের অক্টোবরের আগে এই হার ছিল ২০ শতাংশ।

আগস্টে গাজা সিটিতে দুর্ভিক্ষ ঘোষণার পর থেকেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
এদিকে অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ ৪১টি আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, ইসরায়েল এখনো বহু ত্রাণবাহী চালান আটকে দিচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৮,২৮০ জন নিহত১,৭০,৩৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের ‘নিঃশর্ত সমাপ্তি’ ছাড়া যুদ্ধ থামবে না

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিমের কার্যক্রম শুরু

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর

সরকারি হাসপাতালে সার্বক্ষণিক সেবা চালুর নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর

জামায়াত ও এনসিপিসহ ৪ দলের বিরুদ্ধে সতর্ক অবস্থান ইসির

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় চাপে ইউক্রেন

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫, আহত ৪

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ঘোষণা