শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন পেছাতে কিছু দল চেষ্টা করছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ণ

Spread the love

দেশকে এগিয়ে নিতে এখন একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের সব ভালো কাজই বিএনপির হাত ধরে হয়েছে, অথচ এমনভাবে বলা হয় যেন বিএনপি দেশের ভিলেন।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা নেতা—মানুষকে আকৃষ্ট করার ছিল তাঁর অসাধারণ ক্ষমতা। জাতি গঠনে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। আওয়ামী লীগ তাঁর নাম মুছে ফেলার চেষ্টা করলেও ইতিহাস তাঁকে ধারণ করেছে।”

তারেক রহমানকেও শহীদ জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে চলছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বর্ণের নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৭২৬ টাকা

শিশু রামিসা হত্যা মামলার দ্রুত রায়ে পুলিশের ভূমিকার প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা: সাধারণ মানুষের ঈদবাজার

তারেক রহমানের কাছে শহীদ পরিবারের আকুতি: বিচারহীনতা ও অবহেলার অভিযোগ

কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী

মরুকরণ ঠেকাতে সৌদির কৃত্রিম বৃষ্টি প্রকল্প

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’

রিহ্যাব ফেয়ারে “হোপ হোমস লিমিটেড” ক্রেতাদের পছন্দের শীর্ষে

ভুটানকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়, শান্তর হ্যাটট্রিক

ডিজিটাল যুগে আইনজীবীদের প্রস্তুতির তাগিদ প্রধান বিচারপতির