বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বানরের আক্রমণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সতর্কতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ণ

Spread the love

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে বানরের উৎপাত বেড়ে গেছে, যা প্রধানত টিলাগড় ইকোপার্কের কাছাকাছি বনাঞ্চল থেকে আসছে। ক্ষুধার্ত বানরের দল প্রতিদিন ছাত্রী হল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ঢুকে খাবার লুট করে, কখনও কখনও আক্রমণও করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো চারপাশে নেট দিয়ে ঘেরাও ও গাছপালা ছাঁটাই করার পরেও সমস্যা কমেনি। দরজা-জানালা খোলা থাকলে বানর সহজেই ঢুকে যায়।

বৈঠকে উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম বন বিভাগের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমস্যা আলোচনা করেন। বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, বানরের উৎপাত নিয়ন্ত্রণে বন ও পরিবেশ মন্ত্রণালয় সক্রিয় উদ্যোগ নেবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত