শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৪৪ ধারা বহাল, তবে জনজীবনে স্বস্তি ফিরছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ণ

Spread the love

খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে। দূরপাল্লার ও আন্তঃউপজেলার সব যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাকও চলাচল করছে। তবে জেলা প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা বহাল রয়েছে, ফলে মিছিল, সভা ও সমাবেশে নিষেধাজ্ঞা চলছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান জানান, শহরে জনজীবন অনেকটা স্বাভাবিক হলেও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।

এদিকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার কোচ চলাচল স্বাভাবিক হয়েছে। সাজেক পর্যটনকেন্দ্রে গত দুই দিনে ৪০টি পর্যটকবাহী গাড়ি প্রবেশ করেছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

প্রwশাসনের আশ্বাসে জুম্ম ছাত্র-জনতা আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করায় জনজীবনে স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগের প্রতিবাদে এই অবরোধ ডাক দেওয়া হয়। পরবর্তী বিক্ষিপ্ত ঘটনার জেরে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

র‌্যাব পরিচয়ে ব্যাংক ম্যানেজারের চাঁদাবাজির অভিযোগ

স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই : আযম খান

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো

পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল তেহরান

ঢাকায় অটোরিকশা উঠানো উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে দ্বিধা

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার

ক্ষমতার পূর্ণ ব্যবহার না করতে পারলে পদত্যাগ করবেন ড. ইউনূস

সমঝোতার ৩০ আসনের মধ্যে ২৭টিতে এনসিপির প্রার্থী ঘোষণা

‘দুর্নীতির পথ বন্ধ হলে কোনো কোনো দল নেতাকর্মী শূন্য হয়ে যাবে’

বিএনপি সরকার গঠন করলে মেয়েদের উচ্চশিক্ষা হবে বিনামূল্যে : ডা. জুবাইদা রহমান