বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্গোৎসবে হিলি সীমান্তে দুই বাংলার মিলনমেলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

Spread the love

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপচে পড়া দর্শনার্থীর ভিড় জমেছে। মহানবমী থেকে বিজয়া দশমী পর্যন্ত দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীরা আত্মীয়-স্বজনের দেখা পেতে সীমান্তে জড়ো হন।

কেউ এসেছেন কেবল ওপারের মানুষকে কাছ থেকে দেখতে, কেউবা এসেছেন নাড়ির টানে আত্মীয়দের খোঁজ নিতে। কাঁটাতারের বেড়া অতিক্রম সম্ভব না হলেও দূর থেকে হাত নাড়ানো, শুভেচ্ছা বিনিময় আর ছবি তোলায় ভরে উঠেছে আনন্দঘন মুহূর্ত।

হিলি ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত দিয়ে যাত্রী পারাপারও বেড়েছে। বিকেল পর্যন্ত সীমান্ত এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ - অপরাধ