মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘে আজ রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ

Spread the love

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ মঙ্গলবার শুরু হচ্ছে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও থাকবেন। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এ সম্মেলনের কার্যক্রম শুরু হবে।

জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য হলো—রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণ মোকাবিলায় বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ।

সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। পাশাপাশি মিয়ানমারের ভেতরের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হবে।

উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-র প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-র প্রতিনিধিত্ব করবে কুয়েত

এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সংকটকে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য

নির্বাচনী পরিবেশ ইতিবাচক, ইইউ পর্যবেক্ষকদের স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ জনের মৃত্যু

বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তনের আভাস প্রতিমন্ত্রীর

মুরাদনগরে উপদেষ্টার পক্ষে বিক্ষোভে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১৫

শাকিব খানের ছবিতে ভাগ্য ফিরেছে বিদেশি যে নায়িকাদের

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

দীর্ঘ প্রবাস শেষ, লন্ডন ছাড়লেন তারেক রহমান

মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

বিমানবন্দর অগ্নিকাণ্ডে ইএবির ৬ দফা দাবি