সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো সংযুক্ত আরব আমিরাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

Spread the love

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই পদক্ষেপ মূলত বিশ্বের মেধাবী মানুষ, বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকর্ষিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি জানান, স্থানীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে প্রতিটি ভিসার নির্দিষ্ট শর্ত ও মেয়াদ স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

নতুন চার ভিজিট ভিসা

  1. এআই বিশেষজ্ঞ ভিসা – প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানের স্পন্সরে এআই বিশেষজ্ঞরা একক বা একাধিকবার ভ্রমণের সুযোগ পাবেন।
  2. বিনোদন ভিসা – শুধুমাত্র বিনোদনমূলক ভ্রমণের জন্য দেওয়া হবে।
  3. অনুষ্ঠান ভিসা – সাংস্কৃতিক, ক্রীড়া, অর্থনৈতিক বা যেকোনো ধরনের অনুষ্ঠানে অংশ নিতে চাইলে আয়োজকের চিঠির ভিত্তিতে এ ভিসা দেওয়া হবে।
  4. ক্রুজ জাহাজ কর্মী ভিসা – পর্যটকবাহী জাহাজের কর্মীরা একাধিকবার প্রবেশের অনুমতি পাবেন। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে জামিনদার হতে হবে।

অন্যান্য ভিসার পরিবর্তন

  • মালবাহী ট্রাক চালক ভিসা – পরিবহন খাতের প্রতিষ্ঠানকে স্পন্সর হতে হবে; স্বাস্থ্য বীমা ও আর্থিক নিশ্চয়তা বাধ্যতামূলক।
  • রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ড ভিসা – নিকট আত্মীয় আনতে জামিনদারের আয় ন্যূনতম ৪ হাজার দিরহাম, দূরআত্মীয়ের ক্ষেত্রে ৮ হাজার, আর বন্ধুর ক্ষেত্রে ১৫ হাজার দিরহাম হতে হবে।
  • ব্যবসা স্থাপনের ভিসা – আর্থিক সক্ষমতার প্রমাণ বা বিদেশে একই ধরনের ব্যবসার অভিজ্ঞতা দেখাতে হবে।

বিশেষ ও মানবিক সুবিধা

  • মানবিক আবেদন ভিসা – যুদ্ধ, দুর্যোগ বা রাজনৈতিক অস্থির দেশ থেকে আসা বিদেশিদের এক বছরের ভিসা দেওয়া হবে; প্রয়োজনে জামিনদার ছাড়াই বসবাসের অনুমতি মিলতে পারে।
  • স্বামীহারা বা তালাকপ্রাপ্ত নারীর আবাসন – স্বামী মারা গেলে বা বিচ্ছেদের ৬ মাসের মধ্যে সন্তানহীন বিদেশি নারীরা জামিনদার ছাড়াই বসবাসের অনুমতি পাবেন। সন্তান থাকলে মা যদি আইনগত তত্ত্বাবধায়ক হন, তবে সন্তানদের নিয়ে থাকার সুযোগ থাকবে।

এই নতুন নিয়মগুলো কার্যকর হলে আমিরাতে কাজ, ব্যবসা ও বসবাস আরও সহজ হবে এবং দেশটির বিশ্ব অর্থনীতি ও পর্যটন খাতে অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

সর্বশেষ - অপরাধ