শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রাত (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অধিবেশন শুরু হবে। ইউনূস দিনের ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, গত ১৪ মাসে সরকারের নেওয়া সংস্কার এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের কাছে জানানো হবে। এছাড়া গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের পদক্ষেপও ভাষণে গুরুত্ব পাবে।

প্রেসসচিবের মতে, ভাষণের মূল বার্তা হবে—আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।

প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌঁছান এবং এরপর থেকে অধিবেশনের প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক

রামিসার বাসায় প্রধানমন্ত্রী: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার

জাতীয় নির্বাচনের আগে বৃহৎ নির্বাচনি জোট গঠনে এগোচ্ছে বিএনপি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিএনপির ‘বিজয় র‍্যালি’

ইসরায়েলের ‘নিঃশর্ত সমাপ্তি’ ছাড়া যুদ্ধ থামবে না

আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’

হাতিয়ায় ফেরি উদ্বোধন ঘিরে বিএনপি-এনসিপি সংঘর্ষ