সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: আমিরাত দূতাবাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশসহ নয়টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে— এমন খবরকে ভুয়া বলে স্পষ্ট করেছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর। এগুলোর সূত্র হিসেবে uaevisaonline.com নামের একটি ওয়েবসাইটের আর্টিকেল উল্লেখ করা হয়েছে, যা কোনো সরকারি বা অনুমোদিত ভিসা সেন্টার নয়।

দূতাবাস জানিয়েছে, ইউএই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে— এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়নি। ওয়েবসাইটের তথ্যে দেওয়া যোগাযোগ ঠিকানা ও অফিসের তথ্য ভুয়া এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও পাওয়া গেছে।

এ ধরনের বিভ্রান্তিকর খবরে কান না দিতে প্রবাসী ও দেশবাসীকে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংবাদ প্রচার বা শেয়ারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা গ্রেফতার

স্বচ্ছ নির্বাচনের প্রস্তুতি চলছে: রিজভী

তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

শামিম ওসমান ও অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত; মাস্ক পরার তাগিদ

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

https://amarbanglanews24.com/

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

তুষারঝড় ‘ফার্ন’-এর তাণ্ডবে কাঁপছে নিউইয়র্ক: ৫ জনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো মানুষ

শান্তি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান ড. মঈন খানের