বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হেলিকপ্টারের ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

Spread the love

নেপালে জেন-জি প্রজন্মের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ নেতাদের বাসভবনও বিক্ষোভকারীদের টার্গেটে পড়ে।

সহিংসতায় বাসায় অবরুদ্ধ হয়ে পড়া মন্ত্রীরা সেনাবাহিনীর হেলিকপ্টার রেসকিউ দ্বারা উদ্ধার হন। এক ভিডিওতে দেখা যায়, দড়ি আঁকড়ে ধরে তারা হেলিকপ্টারে উঠার চেষ্টা করছেন। ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকায় দৃশ্যমান ছিল।

ঘটনার সূত্রপাত নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর। দ্রুত বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়; সরকারি-বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং জরুরি কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পৃথী সুব্বা গুরুঙ্গ, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে হামলা চালান। এক ভিডিওতে অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধরের দৃশ্য ধরা পড়ে।

নেপাল সেনাবাহিনী পুরো রাজধানীজুড়ে কঠোর অবস্থানে আছে এবং টহল অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষ মানবসম্পদ সৃষ্টি বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বিরোধী মামলার রায় ফেব্রুয়ারির মধ্যেই: চিফ প্রসিকিউটর

টুইটারে শেয়ারের তথ্য প্রকাশে দেরি, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না

রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার প্রস্তুতি সম্পন্ন

মঙ্গল-আনন্দ দুটোই বাদ, নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালী খুলে দিতে রাজি ইরান, তবে…থাকছে শর্ত

কর্মকর্তাদের চেয়ে বেশি মহার্ঘ ভাতা বাড়ছে কর্মচারীদের, সর্বোচ্চ ২৫ শতাংশ