মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

???? “ইঞ্জিনিয়ারিং নয়, স্বচ্ছ নির্বাচন” — ঢাবি উপাচার্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না।”

তিনি আরও জানান, “স্মরণকালের সর্বাধিক শিক্ষার্থী ভোট দিয়েছেন। দু-তিনটি ছোট অভিযোগ ছাড়া বড় কোনো ঘটনা ঘটেনি।”

তবে একই দিন বিকেলে সিনেট ভবনে চলমান মিটিংয়ে উপস্থিত হয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের বহিরাগতদের ক্যাম্পাসের আশপাশে জড়ো করা হয়েছে। তারা উপাচার্যের সঙ্গে তীব্র ভাষায় বিষয়টি তুলেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজ থেকে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দিলাম। আপনি যদি ব্যবস্থা না নেন, তাহলে আমরা কোনো সহযোগিতা করবো না।”

জবাবে উপাচার্য বলেন, “আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবো।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত