বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনা-রেহানার দুর্নীতির ৩ মামলায় নতুন পাঁচ সাক্ষীর জবানবন্দি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিন মামলায় আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের এজলাসে তারা জবানবন্দি দেন।

সাক্ষীরা হলেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী দেলোয়ার হোসেন ও শফিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক মো. লুৎফর রহমান, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. রেজাউল হক এবং নোটিশ সার্ভার মো. আবু তাহের।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে তিনটি পৃথক মামলা হয়। পরবর্তীতে তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলাগুলোতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজউকের সাবেক সদস্য, কিছু প্রশাসনিক কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গত ৩১ জুলাই আদালত তিন মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম সাংবাদিকদের জানান, ধাপে ধাপে সাক্ষ্যগ্রহণ চলছে এবং মামলাগুলোর বিচার দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: বিএনপি মহাসচিব

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে শাহবাগে বিক্ষোভ

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

মালবাহী বিমানে রাশিয়ায় স্বর্ণ পাঠাচ্ছে ইরান, মস্কো পাঠাচ্ছে অস্ত্র?

চট্টগ্রামে কুকি-চিনের ২০ হাজার ৩০০ ইউনিফর্ম উদ্ধার, গ্রেপ্তার ৩

১২৭ জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

প্রধানমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ