শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ

Spread the love

সিলেট সদর উপজেলায় লুট হওয়া সাদাপাথর উদ্ধারে অভিযান জোরদার করেছে প্রশাসন। নানা কৌশলে লুকিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত উদ্ধার হচ্ছে পাথরের ভাণ্ডার। সর্বশেষ ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান, বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে প্রশাসন পুকুরগুলোতে অভিযান চালায়। এস্কেভেটরের সাহায্যে পুকুর থেকে পাথর তোলা হয়।

হাইকোর্টে খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পাথর লুটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জন জড়িত। ভোলাগঞ্জ সাদাপাথর কোয়ারি থেকে ৫ আগস্ট থেকে ব্যাপক লুটপাট চলে। এ ঘটনায় গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়।

আদালতের নির্দেশে লুট হওয়া পাথর উদ্ধারে এবং পরিবেশগত ক্ষতি নিরসনে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের একজন অধ্যাপককেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গণমাধ্যমে পাথর লুটের খবর প্রকাশের পর পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট করলে হাইকোর্ট প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই: ট্রাম্প

জ্বালানি তেলের দামে নতুন বৃদ্ধি, কার্যকর আজ থেকেই

ঈদের আগেই শ্রমিকদের মজুরি নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

ইইউ মিশনের ভোট পর্যবেক্ষণ শুরু

শেখ হাসিনা বিরোধী মামলার রায় ফেব্রুয়ারির মধ্যেই: চিফ প্রসিকিউটর

‘আলো’ গান কাকে নিয়ে লেখা, যা বললো তাহসান

মোকাবেলার চেয়ে দুর্যোগ প্রশমনই বেশি জরুরি: ফারুক-ই-আজম

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা: ইসি সানাউল্লাহ

দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি আজ