বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মৎস্য ভবনের সামনে অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

Spread the love

তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা রাজধানীর মৎস্য ভবনের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা মৎস্য ভবন গোলচত্বরে অবস্থান নিলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে বিকেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে ডিএমপি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। মিছিলটি শহীদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও প্রেসক্লাব হয়ে হাইকোর্টের সামনে পৌঁছায়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া,
২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা,
৩. এবং দশম গ্রেডের চাকরিতে কেবল স্নাতক প্রকৌশলীদের প্রবেশাধিকার নিশ্চিত করা।

এর আগে গত মঙ্গলবার শাহবাগে টানা পাঁচ ঘণ্টা অবস্থান কর্মসূচি এবং বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আবারও অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাবিতে পাঁচ স্থাপনার ফটকে তালা, ‘লকডাউন’ কর্মসূচিতে ছাত্রলীগের অংশগ্রহণ

পাকিস্তানের রিজার্ভ বাড়াতে চীনের ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

ঢাকাসহ ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর সংকেত

রাজধানীতে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ‘জনতার প্রবাসী’ সংগঠনের অভিনন্দন

বিদেশি পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল