বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানালেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান বলেন, “আমি শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁর রুহের মাগফিরাত করেন। তাঁর এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল—রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।”

তিনি বলেন, হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তারেক রহমান হাদির শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে এ ধরনের ঘটনা আর বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা যান। এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান-বাণিজ্য: ভারতীয় সংস্থা ও নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে চরম বেগ

এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম

শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায় ঘোষণা কাল

তিনটির বেশি আসনে প্রার্থিতা নিষিদ্ধ—নতুন নির্দেশনা ইসির

বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর রহস্যজনক মৃত্যু

ঈদে নাশকতার কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি