শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উদ্বোধনের পরদিনই অন্ধকারে মওলানা ভাসানী সেতু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ

Spread the love

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীর সংযোগ সড়কে তিস্তার ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের একদিনের মাথায়ই নিরাপত্তাহীনতায় পড়েছে। দুর্বৃত্তরা সেতুর ল্যাম্পপোস্টের তার ও কানেক্টর পিন চুরি করায় পুরো সেতু অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি বেড়ে গেছে।

শুক্রবার গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, উদ্বোধনের পরদিন রাতেই বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়, ফলে সেতুর আলোকসজ্জা বন্ধ হয়ে যায়। এ কারণে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্ধকার সেতুর ছবি প্রকাশ করেন, যা নিয়ে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ে।

আলো না থাকায় সন্ধ্যার পর সেতুতে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন।

এলজিইডি জানিয়েছে, দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এবং দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, সেতুর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী পুলিশ ক্যাম্পের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০ আগস্ট ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের পর থেকেই হাজারো মানুষ সেতু ঘুরতে আসছেন। দর্শনার্থীদের প্রত্যাশা, সেতুটি যেন সবসময় আলোকিত ও নিরাপদ থাকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ

নাগরিকদের সৌদি আরবসহ ১২ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

চাপ নয়, সমতায় সংলাপ—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা

ঢাকায় কানাডার বাণিজ্য প্রধান, সহযোগিতা বাড়ানোর আশাবাদ

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের

১১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষের ভাগ্য বদল ও সুষম উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

আগামী ৫ আগস্ট প্রকাশ্য ভার্চুয়াল আলোচনায় আসছেন শেখ হাসিনা

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রথম জয়