সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি জনবল নিয়োগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

Spread the love

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ২৭ হাজার ৬৩৭ জনকে বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের দমন, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শীর্ষ সন্ত্রাসীদের জামিন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন রয়েছেন। পুলিশের নিয়োগ সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যায় পর্যন্ত হয়েছে, আর আনসার ও বিজিবিতেও কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা চাই সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার না হন। তবে অপরাধীরা কোনো ছাড় পাবে না।”

মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, “এটি পুরোপুরি বন্ধ হয়নি। ঢাকায় কমেছে, তবে আশপাশের জেলাগুলোতে কিছু ঘটনা ঘটছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এ প্রবণতা কমিয়ে আনতে।”

সর্বশেষ - অপরাধ