রবিবার , ১৭ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশের অব্যাহত সহানুভূতির জন্য কৃতজ্ঞ ফিলিস্তিনের রাষ্ট্রদূত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

Spread the love

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান গাজায় চলমান মানবিক সংকটে বাংলাদেশের জনগণ ও সরকারের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, “গাজায় চরম মানবিক বিপর্যয় চলছে। খাবার নেই, ওষুধ নেই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।” এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের সহায়তা তাঁদের জন্য অত্যন্ত মূল্যবান বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বহু বাংলাদেশি ব্যক্তিগতভাবে অর্থ সহায়তা পাঠাচ্ছেন, যা ফিলিস্তিনি জনগণের কাছে পৌঁছাচ্ছে। “আমাদের মানুষ জানে— এই সহায়তা বাংলাদেশের জনগণের ভালোবাসা থেকে আসছে। এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ,” বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইউসুফ রমাদান বাংলাদেশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসরায়েলের তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরোধিতায় বাংলাদেশের দৃঢ় অবস্থানের জন্য। তিনি বলেন, “বাংলাদেশ মুসলিম বিশ্বের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে— আমরা এই অন্যায় মেনে নেব না।”

এ সময় তিনি বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানিতে উৎসাহিত করার আহ্বান জানান এবং দেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনও ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে ছিল এবং থাকবে। আমাদের জনগণ ফিলিস্তিনিদের প্রতি আন্তরিক সহানুভূতি রাখে, এবং সরকারও সেই অবস্থান বজায় রাখবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববাসীর সমর্থনের মধ্য দিয়ে একদিন একটি কার্যকর ও ন্যায্য দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়িত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি

ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তা জোরদারে আসছে ৪০ হাজার বডি ক্যাম

রাজশাহীতে হামের প্রাদুর্ভাব: রামেক হাসপাতালে শিশু মৃত্যু ও উদ্বেগ

আসছে প্রবাসী কার্ড, প্রবাসফেরতদের পুনর্বাসনসহ মিলবে ১০টি সুবিধা

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরো সভাপতি বাংলাদেশ

সারজিস ও নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির সারাদেশে প্রতিবাদ কর্মসূচি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান

আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর ঐতিহাসিক শিরোপা জয়

জাতীয় স্বার্থে অগ্রগতি হলেই ভারত সফর: হুমায়ুন কবির