শনিবার , ১৬ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোয়াইনঘাটে ফের ২,৫০০ ঘনফুট সাদা পাথর জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

Spread the love

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে ফের জব্দ করা হয়েছে প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট সাদা পাথর।

শনিবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি দল গাংপাড় রাস্তার পাশে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে।

ইউএনও রতন কুমার অধিকারী জানান, “জব্দকৃত সাদা পাথর ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এর আগে একই দিনে সকাল থেকে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়, যা মাটি ও বালুর নিচে গোপন করে রাখা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

এর এক দিন আগেই, শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন। এর মধ্যে প্রায় অর্ধেক পাথর পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে, বাকিগুলো ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।

সাম্প্রতিক এই ধারাবাহিক অভিযানগুলোতে বিপুল পরিমাণ অবৈধভাবে লুট হওয়া পাথর উদ্ধার হওয়ায় স্থানীয় প্রশাসনের ভূমিকার প্রশংসা করছেন সংশ্লিষ্ট মহল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

সিঙ্গাপুরের কাছে হারের পর আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু গাজায় মিশরের যুদ্ধবিরতি আহ্বান 

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও স্কুল ড্রেস: জুলাইয়ে শুরু হচ্ছে বিশেষ প্রকল্প

জানাজার লাইন কারওয়ান বাজার-বিজয় সরণি হয়ে ছাড়িয়েছে আগারগাঁও

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি