বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

Spread the love

‘জয় বাংলা ব্রিগেড’-এর অনলাইন মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিআইডির তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েকজন অংশ নেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের নির্দেশ দেন এবং দেশবিরোধী বক্তব্য দেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে গত ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে তদন্ত শেষে অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮৬ জনে। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

আদালত আগামী ১১ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা তামিলের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইস্রায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানালেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সম্প্রীতি ও উৎসবের আমেজে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

শেখ হাসিনার সরাসরি আত্মসমর্পণের আইনি সুযোগ নেই: আইসিটি চিফ প্রসিকিউটর

মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্কদের নগদ অর্থ সহায়তার ঘোষণা

ফার্মগেট দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন শরীয়তপুরে

যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে গিয়ে বাস দুর্ঘটনা, আহত ৩২

ঈদুল আজহায় কোরবানির পশু চাহিদার চেয়েও বেশি: মন্ত্রণালয়