সোমবার , ১১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগে অগ্রাধিকার দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি খাতের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দেশটির বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিয়োগ আলোচনাই মূল লক্ষ্য। এছাড়া ১২ আগস্ট একটি ব্যবসায়িক সম্মেলন ও একই দিনে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, প্রধান উপদেষ্টা উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সফরে যাচ্ছেন। সফরের সময় প্রতিরক্ষা, জ্বালানি, শিক্ষা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া হালাল শিল্প, ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে বিনিময় চুক্তিও আলোচনায় রয়েছে।

প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে। সফরের শেষ দিন তিনি ব্যবসায়িক ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি নিয়োগ, গভীর সমুদ্রের সম্পদ ব্যবহার ও কৃষি সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে প্রায় এক দশক পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন। এবারের সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: বাসস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত