শুক্রবার , ১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংবিধান সংশোধনে জটিলতা তৈরি করতেই কিছু লোক পিআর পদ্ধতি চায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

সংবিধান সংশোধন প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে জটিল করে তুলতেই কিছু ব্যক্তি প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পিআর পদ্ধতির মাধ্যমে অনির্বাচিত জায়গা থেকে সংবিধান সংশোধনের চেষ্টা চলছে, যা অগ্রহণযোগ্য।”

তিনি জানান, বিএনপি একটি সমন্বিত উচ্চকক্ষ গঠনের পক্ষে রয়েছে, যা ৩১ দফা ঘোষণাতেও অন্তর্ভুক্ত ছিল। তবে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে কেবলমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, অর্থাৎ নিম্নকক্ষের সদস্যদের হাতে।

সালাহউদ্দিন আরও বলেন, “পিএসসি, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পালের মতো প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান আইনের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া শক্তিশালী করতে চায় বিএনপি। দুর্নীতির রোধে কোটা পদ্ধতি সংস্কার ও ভাইভার নম্বর সীমিত করার পক্ষে আমরা।”

তিনি জানান, ‘জুলাই ঘোষণাপত্র’-কে জাতীয় সনদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও বিএনপি দিয়েছে, যা পরবর্তীতে জাতীয় ঐকমত্যের চতুর্থ তফসিলে যুক্ত হবে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটে ভোট দেওয়ার প্রস্তাবেও ঐকমত্য হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা গ্রাম দখল করে সেনা ঘাঁটি বানিয়েছে মিয়ানমার সেনারা

ইয়েমেনে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নাগরিকদের সৌদি আরবসহ ১২ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন: উপদেষ্টা রিজওয়ানা

ঈদুল আজহায় কোরবানির পশু চাহিদার চেয়েও বেশি: মন্ত্রণালয়

‘দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেব না’: রাজশাহীতে জামায়াত আমির

মিয়ানমারে সেনাশাসনের রূপ বদল, অন্তর্বর্তী সরকারের কাছে ‘ক্ষমতা হস্তান্তর’

গাজা সিটি দখলে নেতানিয়াহুর প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রস্তুত

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল