রবিবার , ৩ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদুল আজহায় কোরবানির পশু চাহিদার চেয়েও বেশি: মন্ত্রণালয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে, যা সম্ভাব্য চাহিদার তুলনায় বেশি।

রাজধানীতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে কোরবানির সম্ভাব্য চাহিদা এক কোটির কিছু বেশি হলেও সরবরাহ সেই চাহিদাকে ছাড়িয়ে গেছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মোট পশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৭৮৭টি এবং ছাগল ও ভেড়া রয়েছে ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। এছাড়া উট ও দুম্বাসহ অন্যান্য পশুর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।

সভায় কোরবানির পশুর অবাধ চলাচল, পরিবহন ব্যবস্থা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ