বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

Spread the love

রাশিয়ার কামচাটকা উপকূলে ভয়াবহ ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সাবডাকশন জোনে সংঘটিত ভূমিকম্প—যেখানে একটি টেকটোনিক প্লেট আরেকটির নিচে ঢুকে যায়, ফলে বড় ধরনের সুনামির আশঙ্কা থাকে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ অধ্যাপক নাথান ব্যাংস জানান, এই ভূমিকম্প ২০০৪ সালের সুমাত্রা ও ২০১১ সালের জাপানের ধ্বংসাত্মক ভূমিকম্পের মতোই মারাত্মক। তিনি সতর্ক করে বলেন, “সুনামির ঢেউয়ের গতি অনেক ক্ষেত্রে বিমানযাত্রার গতির সমান, ঘণ্টায় প্রায় ৮০০–৯০০ কিলোমিটার, তাই এখনো ঢেউ না পৌঁছালেও হুমকি থেকে যাচ্ছে।”

সুনামি সতর্কতা জারি করা দেশ ও অঞ্চলগুলো হলো:
রাশিয়া, জাপান, চীন, তাইওয়ান, ফিলিপাইন, হাওয়াই, গুয়াম, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু ও ইকুয়েডর।

রাশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর কুড়িল দ্বীপে ভূমিকম্প ও এর পরবর্তী জলোচ্ছ্বাসে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত